প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি-যাযাদি দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গোলাপগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. অধ্যাপক জেড এম জাহিদ হোসেনএমপি বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মকবুলার রহমান গোকি, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মো. ইউনুস আলী।
এ মতবিনিময় সভায় ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গুজবে কান না দিয়ে বিএনপির সকল নেতা কর্মী কে ঐক্যবন্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো জানান চিকিৎসা সেবা উন্নতকরণ, রাস্তাঘাট উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মসজিদ, মন্দির,গীর্জায় অনুদান প্রদান হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণ বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।