প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হাকিম মানিক।
সূত্র জানায়, সাতকানিয়া মডেল হাই স্কুল পরিচালনায় চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হাকিম মানিক।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এব্যাপারে সদ্য মনোনীত সভাপতি বিএনপি নেতা মোহাম্মদ লোকমান হাকিম মানিক বলেন, সাতকানিয়া মডেল হাই স্কুল উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষার মানোন্নয়ন সহ সকল সংকট কাটিয়ে অতীত ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনায় হবে আমাদেরকে একমাত্র লক্ষ্য।
তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।