মদনে ওসির অভিযানে ২৪ ঘণ্টায় চুরির মোটরসাইকেল উদ্ধার, সাবেক ছাত্রদল নেতা আটক

মদন(নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মদন থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ঈশ্বরগঞ্জ উপজেলার বহিষ্কৃত ছাত্রদল নেতা। অভিযোগের ২৪ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে চোরকে আটক

2026-09-25T21:28:22+06:00
2026-09-25T21:28:22+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে ওসির অভিযানে ২৪ ঘণ্টায় চুরির মোটরসাইকেল উদ্ধার, সাবেক ছাত্রদল নেতা আটক
মদন(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোনার মদন থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ঈশ্বরগঞ্জ উপজেলার বহিষ্কৃত ছাত্রদল নেতা। অভিযোগের ২৪ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে চোরকে আটক করে মদন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের পুলিশ কেন্দুয়া পৌর শহরের দরগাহ রোডের আঃ লতিফের চা দোকানের পাশে পরিতাক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আটক মাজহারুল ইসলাম জয় (২৬) পাশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২সেপ্টেম্বর উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাস আলীর জানাজা নামাজে শরিক হন চানগাঁও গ্রামের শামছুল হক চ্যাম্পিয়ন। নামাজ শেষে বাড়িতে ফেরার জন্য মোটরসাইকেল এর কাছে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই পরে তিনি বিভিন্ন এলাকা খোঁজখবর নিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেননি এরমধ্যে বেশ কিছু এলাকার সিসি ক্যামেরা ফুটে যে মোটরসাইকেল দিয়ে এক যুবক নিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার দৃশ্যটি সনাক্ত করেন ২৩ সেপ্টেম্বর রাতে চ্যাম্পিয়ন মদন থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সিসি ফুটেজের ভিডিও ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে 24 তারিখ রাতে ঈশ্বরগঞ্জ নিজ বাড়ি থেকে মাজহারুল ইসলাম জয় কে আটক করেন জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ২৪ সেপ্টেম্বর রাতে জিজ্ঞেস করে তার দেওয়া তথ্যে শুক্রবার ২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌর শহরের দারোগাবাড়ী রোডে ড একটি পরিত্যক্ত জায়গা দেখে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় একই দিন পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন

ভুক্তভোগী শামসুল হক চ্যাম্পিয়ন বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে ধরতে সক্ষম হয়। শুক্রবার মোটরসাইকেলটি কেন্দুয়া থেকে উদ্ধার করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ মিয়া জানান, মাজহারুল ইসলাম জয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংসদ নির্বাচনের আগেই বহিষ্কার হয়। তার বহিষ্কারাদেশ এখনও বলবৎ আছে। তিনি ছাত্রদলের কেউ নন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সালাউদ্দীন করিম জানান, উপজেলার দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আল আক্কাস মিয়ার জানাজা হতে অজ্ঞাতনামা চোর একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। মদন থানার পুলিশ অভিযান চালিয়ে ২৪ঘন্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়। 

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত