রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধি দল

যাযাদি রিপোর্ট

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো.

2026-09-25T22:27:30+06:00
2026-09-25T22:27:30+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধি দল
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম  
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল । 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং এ কথা জানায়।

এসময় ষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা-সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং ও নার্সিংয়ের মতো কর্মমুখী শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

প্রতিনিধিদল রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রে সফল হওয়ার উপযোগী হিসেবে গড়ে তোলা। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, উচ্চমানের ও শিল্পখাতের চাহিদাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা, জ্ঞান ও দক্ষতার ঘাটতি পূরণ করা, শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে আমরা কাজ করে যাচ্ছি। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), রেজিস্ট্রার, ট্রেজারার ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত