আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন চৌকস পুলিশ অফিসার!

খুলনা ব‌্যু‌রো

সারাদেশ

খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও হত্যাসহ নানা অপরাধের ঘটনায়

2026-09-25T22:32:16+06:00
2026-09-25T22:32:16+06:00
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন চৌকস পুলিশ অফিসার!
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম  
ছবি-যাযাদি
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও হত্যাসহ নানা অপরাধের ঘটনায় অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 

এমন পরিস্থিতিতে কেউ কেউ খুলনাকে বসবাসের অনুপযোগী মনে করে জায়গা-জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার কথাও ভাবছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মহানগরীর বিভিন্ন এলাকায় একাধিক অপরাধীচক্র সক্রিয় রয়েছে। এসব চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, হামলা ও হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

তবে অভিযোগ রয়েছে, চক্রগুলোর মূল হোতাদের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, অপরাধীদের একটি অংশ অতীতে পুলিশ বা সাংবাদিকদের সোর্স হিসেবে কাজ করায় তাদের সম্পর্কে সংশ্লিষ্ট মহলে পরিচিতিও রয়েছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অপরাধ বিশ্লেষকের মতে, নগরীর অপরাধ নিয়ন্ত্রণে শুধু নিয়মিত টহল বা অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন মাঠপর্যায়ে দক্ষ, সাহসী, সৎ ও চৌকস পুলিশ কর্মকর্তার সক্রিয় ভূমিকা দরকার। 

বিশেষ করে এএসআই, এসআই ও পরিদর্শক পর্যায়ে দায়িত্বশীল এবং অপরাধীদের গতিবিধি সম্পর্কে অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ থানাগুলোতে দায়িত্ব দেওয়া প্রয়োজন।

তিনি উদাহরণ হিসেবে এসআই কাজী মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনকালে ওই কর্মকর্তা মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ছিলেন। তার একক প্রচেষ্টায় বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধ নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি দাবি করেন। 

বর্তমানে এসআই কাজী মোস্তাফিজুর রহমান খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত রয়েছেন।

এদিকে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বর্তমান জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধের ধরন ও পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ে আরও দক্ষ পুলিশ কর্মকর্তার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

নগরবাসীর ভাষ্য, শুধু অভিযান চালিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, দ্রুত ব্যবস্থা নেওয়া, মামলা তদন্তে দক্ষতা এবং মাঠপর্যায়ে দৃঢ় নেতৃত্ব—সবকিছুর সমন্বয় প্রয়োজন।

 এ ক্ষেত্রে অতীতে মাঠে দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেওয়া অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ থানাগুলোতে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে।

সাধারণ মানুষের প্রত্যাশা, নগরীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, সৎ, সাহসী ও চৌকস পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ থানা ও অপরাধপ্রবণ এলাকায় দায়িত্ব দেওয়া হবে। তাদের মতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে মাঠপর্যায়ে কার্যকর নেতৃত্ব ও দৃশ্যমান পুলিশি তৎপরতার বিকল্প নেই।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত