টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দল।টঙ্গীর

2026-09-25T22:37:40+06:00
2026-09-25T22:37:40+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম  
আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দল।

টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ূমের নেতৃত্বে মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সদস্য মো. শুকুর আলী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জিন্দা বেপারী, আলাউদ্দিন সুমন, মো. ফারুক, মো. আলমগীর হোসেন ও সদস্য মোরশেদ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ, সাধারণ মানুষের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নেতাকর্মী দের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার কথাও জানান তারা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত