প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি-যাযাদি রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার
সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আবুল হাসেম মেম্বার কে রাজস্থলী উপজেলায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
চিঠিতে বলা হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন আবুল হাসেম । এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান কে নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার বিষয়ে আবুল হাসেম বলেন, ‘মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’তিনি বলেন, জনগণের কল্যাণে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই তাঁর প্রধান লক্ষ্য।এলাকার উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি অগ্রণী ভূমিকা পালন করিব। দীর্ঘ ১৯ বছর যাবৎ ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য হিসেবে সচ্ছতা ও জবাব দীহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছি।