প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম
ছবি-যাযাদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির জেলা কমিটির সহসভাপতি মাওলানা তাজউদ্দীন।
সদর উপজেলার নবগঠিত কমিটির সভাপতি মুফতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউছুফ আদনান, সাংগঠনিক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ইস্রাফিল আলম, ভোলা জেলা শিক্ষক ফোরামের সভাপতি আব্দুর রহমান চৌধুরী, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য মো. আবু জাফর প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নবগঠিত কমিটির সভাপতি মুফতি আরিফ বিল্লাহ, সহসভাপতি মাওলানা নূরে আলম ফয়েজী, মাওলানা আনোয়ার হোসেন রুমী, মাওলানা শরীফুল ইসলাম ছিদ্দকী, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল, জয়েন্ট সেক্রেটারি মুফতি নূরুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি জমিরউদ্দীন, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন পাটওয়ারী, দফতর সম্পাদক মো. ফিরোজ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাঈল হোসেন নওয়াব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মমিন, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা তৈয়্যব হোসাইন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মো. নূরে আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলাউদ্দিন হওলাদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী মো. দুলাল, নির্বাচন ও জনপ্রতি সম্পাদক মো. হোসেন, সদস্য মো. ইয়াছিন পারভেজ, মো. হারুনুর রশীদ, মো. জাহাঙ্গীর বাউলী, মো. হাবিব, মাওলানা আফতাব, মো. কামাল ও মো. নূরুল ইসলাম।