ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে কৃষক উজির মণ্ডল নিখোঁজ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৫৮) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর

2026-09-25T21:45:56+06:00
2026-09-25T21:45:56+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে কৃষক উজির মণ্ডল নিখোঁজ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম  
ছবি-যাযাদি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৫৮) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো তিনি পদ্মা নদী পার হয়ে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাচ্ছিলেন।

নৌকায় থাকা ব্যক্তিদের ভাষ্য ও আসাদুল মালিথা বলেন,  মাঝনদীতে হঠাৎ বড় একটি ঢেউ নৌকায় আঘাত করলে সেটি ঘুরে যায়। এ সময় নৌকার হাল ধরে থাকা উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান। কিছুক্ষণ পর নৌকায় থাকা অন্যরা প্রায় ৫০ হাত দূরে তাকে পানিতে দেখতে পান। তিনি তাঁদের দিকে হাত দিয়ে ইশারাও করছিলেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তাঁর কাছে যাওয়া সম্ভব হয়নি। নৌকায় উজির মণ্ডলের সঙ্গে ৩জন সঙ্গী ছিলেন। তাঁরা হলেন, হযরতুল্লাহ, আসাদুল মালিথা ও আতিয়ার বিশ্বাস।

হযরতুল্লাহ বলেন, নৌকাটি কাঠের তৈরি এবং প্রায় ৩৩ হাত লম্বা। প্রথমে তিনিই নৌকা চালাচ্ছিলেন। পরে উজির মণ্ডল নৌকার হাল ধরেন। মাঝনদীতে যাওয়ার পর একটি বড় ঢেউ নৌকায় আঘাত করলে নৌকাটি ঘুরে যায়। পরে পেছনে তাকিয়ে তাঁরা উজির মণ্ডলকে নৌকায় দেখতে পাননি।

হযরতুল্লাহ আরো বলেন, প্রায় ৫০ হাত দূরে উজির ভাইকে পানিতে দেখতে পাই। তিনি আমাদের দিকে ইশারা করছিলেন। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তাঁর কাছে যাওয়া সম্ভব হয়নি।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিখোঁজ কৃষকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। তবে পদ্মায় তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে ।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান চলছে। খুলনা থেকে ডুবুরি দল আনার জন্য খবর পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দল আনা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি বলেন, উজির মণ্ডলসহ কয়েকজন কৃষক দাদাপুর চরে মাসকলাই চাষের জন্য যাচ্ছিলেন । নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, শুনেছি পদ্মা নদীতে একজন নিখোঁজ হয়েছেন। বিষয়টি লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি বিষয়টি দেখভাল করছে। আমরাও নজর রাখছি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত