বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী মিয়ানমার

যাযাদি অনলাইন

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক

2026-09-25T21:10:30+06:00
2026-09-25T21:10:30+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী মিয়ানমার
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  
সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়ান স্টপ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মিয়ানমার দূতাবাস এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা,পণ্য আমদানিতে প্রযোজ্য করহার এবং স্থগিত থাকা দ্বি-পক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে এবং রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান পরস্পরের সঙ্গে স্মারক উপহার বিনিময় করেন।

পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে মিয়ানমারের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন এবং বন্দরের কার্যক্রম ও পরিচালন পরিস্থিতি ঘুরে দেখেন।
  বিষয়:   বাংলাদেশ  সম্পর্ক উন্নয়নে  মিয়ানমার 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত