খেলার মাঠে মৃত্যু হলো উপসচিবের

যাযাদি রিপোর্ট

জাতীয়

ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। খেলতে খেলতেই হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন।

2026-09-26T19:17:48+06:00
2026-09-26T20:41:05+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
খেলার মাঠে মৃত্যু হলো উপসচিবের
মন্ত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষের শোক প্রকাশ
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৮:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। খেলতে খেলতেই হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা ছুটে গিয়ে বুকে চাপ দিয়ে তাকে বাচানোর চেষ্টা করেন। দ্রুত হসপিটালেও নেয়া হয়। কিন্তু জীবনের কাছে হেরে পরপারে চলে যান ওই উপসচিব। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী ড. মঈন খান, দৈনিক যায়যায়দিনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। রাত সোয়া নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার ক্যাডেট কলেজের বন্ধু ও ব্যাচমেটরা হসপিটালে উপস্থিত ছিলেন।

ভিডিওতে ফুটেজে দেখা যায়, রাতে ফুটবল খেলার এক পর্যায়ে হঠাৎ উপুড় হয়ে পড়ে যান উপসচিব। এ সময় তাকে ঘিরে বন্ধুরা বুকে চাপ দিতে থাকেন। কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন, কেউ পানি দেন। নড়াচড়া না করায় কিছুক্ষণ পর তাকে হসপিটালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা আফসারের আকস্মিক মৃত্যুতে ব্যাচমেট, বন্ধুসহ পরিচিতজনদের মধ্যে শোক নেমে এসেছে। অনেকেই তাকে নিয়ে স্মৃতিচারণা করছেন। যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় হতাশ ছিলেন তিনি।

চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সকলকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাচলেন না! আশরাফুল আফসারের বয়স ৪৭ বছর। তার এক ছেলে ও এক মেয়ে আছে। শনিবার দুপুরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক মিজ্‌ ফরিদা খানম, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ সরকারের উর্ধতন কর্মকর্তারা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারকে। 

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। মন্ত্রী শোকবার্তায় আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

  বিষয়:   খেলার মাঠে  হঠাৎ অসুস্থ  উপসচিব  আশরাফুল আফসার  মৃত্যু 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত