রাষ্ট্রপতির সঙ্গে বিএবি'র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যাযাদি রিপোর্ট

জাতীয়

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বিএবি'র সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই

2026-09-26T12:00:00+06:00
2026-09-26T12:00:00+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে বিএবি'র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম  
বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিএবি'র সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে প্রতিনিধিদলে ভাইস চেয়ারম্যানগন সর্বজনাব রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির সহ বিভিন্ন বেসরকারী বানিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

বিএবি'র পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশের গনতান্ত্রিক অভিযাত্রায় তাঁর অবদান এবং দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে ব্যাংক চেয়ারম্যানগণ ব্যাংকিং খাতের সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে পৃথকভাবে বক্তব্য রাখেন। তাঁরা ব্যাংক সমূহের মূলধন ভিত্তি, সম্পদের গুনগত মান ও সুশাসন শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং মত প্রকাশ করেন যে, এই পর্যায়ে আর কোনো নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান করা উচিত নয়; বরং বিদ্যমান ব্যাংকগুলোকে শক্তিশালী ও সুসংহত করাকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

  বিষয়:   বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্  রাষ্ট্রপাতি  সাক্ষাৎ 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত