নেছারাবাদে বিস্ফোরক মামলা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে দুই নেতা গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে গ্রেফতার হওয়া সিক্ত সমাদ্দার (২০) উপজেলার

2026-09-29T11:02:14+06:00
2026-09-29T11:02:14+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নেছারাবাদে বিস্ফোরক মামলা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে দুই নেতা গ্রেফতার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ এএম  
ছবি-যাযাদি
পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে গ্রেফতার হওয়া সিক্ত সমাদ্দার (২০) উপজেলার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫)। তিনি উপজেলার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মাদ আব্দুল বারেক তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সেলিম তালুকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে বলদিয়া এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। সিক্ত সমাদ্দার সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক পোস্ট এবং মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাকে দৈহারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মোহাম্মাদ সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  বিষয়:   নেছারাবাদ  বিস্ফোরক মামলা  মিছিল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত