বান্দরবানে ভাতিজি হত্যার অভিযোগে ফুফু আটক

ইলিয়াছ সানি, বান্দরবান

সারাদেশ

বান্দরবান সদর উপজেলার সুয়ালকে চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ফুফু নারগিছ সুলতানা

2026-09-29T11:13:05+06:00
2026-09-29T11:13:05+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বান্দরবানে ভাতিজি হত্যার অভিযোগে ফুফু আটক
ইলিয়াছ সানি, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম  
শিশু তাইফা সুলতানা
বান্দরবান সদর উপজেলার সুয়ালকে চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ফুফু নারগিছ সুলতানা কচির (৫২) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুয়ালক এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তাইফা সুলতানা স্থানীয় বাসিন্দা টিপু খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই শিশু তাইফাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে বিকেলে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় শিশুটিকে তার ফুফু নারগিছ সুলতানা কচির ঘরে প্রবেশ করতে দেখা যায়। এরপর ওই ঘরের ভেতর শিশুটির নিথর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, নারগিছ সুলতানা কচি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারগিছ সুলতানা কচি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  বিষয়:   বান্দরবান  ভাতিজি হত্যা  ফুফু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত