কর্মমুখী প্রশিক্ষণে ১৯ তরুণের নতুন পথচলা

ইলিয়াছ সানি, বান্দরবান

সারাদেশ

তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বান্দরবানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার (এসি) মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও

2026-09-30T14:38:00+06:00
2026-09-30T14:38:00+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কর্মমুখী প্রশিক্ষণে ১৯ তরুণের নতুন পথচলা
ইলিয়াছ সানি, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম  
ছবি-যাযাদি
তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বান্দরবানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার (এসি) মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার পরিচালনায় আয়োজিত এ কোর্সে অংশগ্রহণকারীদের ফ্রিজ ও এসি মেরামত ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ নিতে পারবেন।

আয়োজকরা বলেন, কর্মমুখী এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তাদের আয় ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   কর্মমুখী  প্রশিক্ষণ  তরুণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত