বিশ্ব প্রাণী দিবস আজ

যাযাদি অনলাইন

লাইফস্টাইল

আজ রোববার (৪ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণীকল্যাণে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি

2026-10-04T09:29:10+06:00
2026-10-04T13:11:18+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
লাইফস্টাইল
বিশ্ব প্রাণী দিবস আজ
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:২৯ এএম  আপডেট: ০৪.১০.২০২৬ ১:১১ পিএম 
প্রতীকী ছবি
আজ রোববার (৪ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণীকল্যাণে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রাণীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে আসছে।

বিশ্ব প্রাণী দিবসের মূল লক্ষ্য হলো প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং তাদের প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ উৎসাহিত করা। বন্য প্রাণী সংরক্ষণের পাশাপাশি পোষা প্রাণী ও মানুষের উপকারে আসে এমন প্রাণীদের সুরক্ষার বিষয়েও সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয় এ দিনে।

১৯২৫ সালের ২৪ মার্চ জার্মান লেখক হেনরিক জিম্মারমেন বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথমবারের মতো বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে ৪ অক্টোবর দিবসটি পালন শুরু হয়। প্রাণীদের সুরক্ষা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে দিনটি ক্রমেই আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে।

প্রাণীরা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ, তাদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মানুষের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। বিশ্ব প্রাণী দিবস সেই দায়িত্বের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।
  বিষয়:   প্রাণী  বিশ্ব  আজ 


লাইফস্টাইল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত