ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

নলছিটি প্রতি‌নি‌ধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

2026-10-07T14:21:57+06:00
2026-10-07T14:21:57+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
নলছিটি প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম  
ছবি: যাযাদি
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে।

শহিদ আলম উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নলছিটির জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার নম্বর আট।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
  বিষয়:   ঝালকাঠি  নলছিটি  গ্রেপ্তার  সন্ত্রাসবিরোধী আইন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত