বাংলাদেশের বাজারে নতুন হোন্ডা ডিও স্কুটার, দাম এক লাখ ৫৭ হাজার টাকা

যাযাদি রিপোর্ট

অর্থনীতি

বাংলাদেশের বাজারে নতুন ১১০ সিসির স্বয়ংক্রিয় স্কুটার হোন্ডা ডিও উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে

2026-10-09T20:04:50+06:00
2026-10-09T20:04:50+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
বাংলাদেশের বাজারে নতুন হোন্ডা ডিও স্কুটার, দাম এক লাখ ৫৭ হাজার টাকা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম  
ছবি: যাযাদি
বাংলাদেশের বাজারে নতুন ১১০ সিসির স্বয়ংক্রিয় স্কুটার হোন্ডা ডিও উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে শুক্রবার (৯ অক্টোবর) দেশের বাজারে স্কুটারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। শহরের যানজটে সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্টাইলিশ যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি নতুন ডিওর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার টাকা।

নতুন ডিওতে রয়েছে ১০৯.৫১ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন। ইঞ্জিনটি আট হাজার আরপিএমে সর্বোচ্চ ১০.৮২ পিএস শক্তি এবং পাচ হাজার ৫০০ আরপিএমে ৯.০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে স্বয়ংক্রিয় ক্লাচ, ফলে চালককে ম্যানুয়ালি গিয়ার পরিবর্তন করতে হয় না। থ্রটল ঘুরিয়েই স্কুটারটি চালানো যায়।

স্কুটারটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম (আইএসএস) ও এসিজি সাইলেন্ট স্টার্টার। যানজটে থেমে থেমে চলার সময় জ্বালানি সাশ্রয়ে সহায়তা এবং পুনরায় ইঞ্জিন চালুর সময় শব্দ কমানোর জন্য এসব প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ ছাড়া কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ব্রেকিংকে আরও কার্যকর ও স্থিতিশীল করতে সহায়তা করে। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুবিধা।

নতুন ডিওর উদ্বোধন প্রসঙ্গে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তরুণদের পাশাপাশি নারী-পুরুষ এবং প্রথমবার স্কুটার চালাতে আগ্রহী ব্যক্তিরাও দৈনন্দিন জীবনের সঙ্গে মানানসই সহজ যাতায়াতের সমাধান খুজছেন। শহরের জন্য সহজে চালানো যায়, যাত্রায় আত্মবিশ্বাস জোগায় এবং দৈনন্দিন ব্যবহারে সুবিধা দেয়, এমন একটি স্মার্ট পরিবহন সমাধান হিসেবে নতুন ডিও আনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদনের ফলে হোন্ডার গুণগত মান বজায় রেখে যুক্তিসংগত দামে ডিও সরবরাহ করা সম্ভব হচ্ছে।

শহরের যানজটে চালানোর সুবিধা বিবেচনায় স্কুটারটির আসনের উচ্চতা রাখা হয়েছে ৭৬৫ মিলিমিটার, প্রস্থ ৬৮০ মিলিমিটার এবং ওজন ১০১.৫ কেজি। এতে সামনে টেলিস্কোপিক ও পেছনে ইউনিট সুইং সাসপেনশন রয়েছে।

ব্যবহারকারীর সুবিধার জন্য স্কুটারটিতে ১৮ লিটারের আন্ডার-সিট স্টোরেজ, খোলা গ্লাভবক্স, ফুটবোর্ডে জিনিস রাখার জায়গা এবং ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে। আসন না খুলেই জ্বালানি নেওয়ার জন্য রয়েছে আলাদা ফুয়েল লিড। নতুন নকশায় ডিআরএল হেডল্যাম্পও রাখা হয়েছে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, নতুন ডিওতে সহজে নিয়ন্ত্রণ, ব্যবহারিক সুবিধা ও স্টাইলের সমন্বয় করা হয়েছে। স্বয়ংক্রিয় ট্রান্সমিশন, নিচু আসন, হালকা ওজন এবং কমপ্যাক্ট নকশার কারণে শহরের যানজটে এটি চালানো সহজ হবে। পিজিএম-এফআই প্রযুক্তি ও আইডলিং স্টপ সিস্টেম জ্বালানি ও পরিচালন ব্যয় সাশ্রয়ে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন হোন্ডা ডিওর সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, যেটি আগে পূর্ণ হবে। এ ছাড়া ক্রেতারা পাবেন পাচটি বিনা মূল্যের সার্ভিস এবং দুটি মূল্য পরিশোধযোগ্য সার্ভিস।

স্কুটারটি তিনটি রঙে পাওয়া যাবে- ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক। নয় অক্টোবর ২০২৬ থেকে দেশের বিভিন্ন স্থানে হোন্ডার এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে নতুন ডিও পাওয়া যাবে।
  বিষয়:   হোন্ডা ডিও  স্কুটার  বাংলাদেশ হোন্ডা  মোটরসাইক 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত