বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার

যাযাদি অনলাইন

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন (তিন হাজার ৬১২ কোটি ৩৫ লাখ) ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক

2026-10-08T10:33:51+06:00
2026-10-08T13:04:31+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম  আপডেট: ০৮.১০.২০২৬ ১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন (তিন হাজার ৬১২ কোটি ৩৫ লাখ) ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন (তিন হাজার ১৩১ কোটি ১১ লাখ) ডলারে।

বুধবার (৭ অক্টোরব) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

  বিষয়:   বৈদেশিক মুদ্রা  রিজার্ভ  বিলিয়ন ডলার 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত