এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট

অর্থনীতি

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রপ্রাইটারি ট্রেডিং প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট আন্তর্জাতিক স্তরের ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে। ব্যবসায়িক সাময়িকী এন্টারপ্রেনিয়ারের মধ্যপ্রাচ্য সংস্করণ

2026-10-06T13:02:22+06:00
2026-10-06T13:02:22+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:০২ পিএম  
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রপ্রাইটারি ট্রেডিং প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট আন্তর্জাতিক স্তরের ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ লাভ
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রপ্রাইটারি ট্রেডিং প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট আন্তর্জাতিক স্তরের ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে। ব্যবসায়িক সাময়িকী এন্টারপ্রেনিয়ারের মধ্যপ্রাচ্য সংস্করণ ‘এন্টারপ্রেনিয়ার মিডল ইস্ট’ এই পুরস্কার প্রদান করেছে। দুবাইভিত্তিক এই সংবাদ মাধ্যমটি যুক্তরাষ্ট্রের ‘এন্টারপ্রেনার’ ম্যাগাজিনের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে মধ্যপ্রাচ্যের ব্যবসা ও প্রযুক্তি খাতের সংবাদ প্রকাশ করে।

গত ১৭ সেপ্টেম্বর দুবাইয়ের আল হাবতুর প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ফান্ডেডনেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ অফিসার ডানা ম্যাসি ও চিফ লিগ্যাল অফিসার আনাক্লদিয়া ফিলাদোরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির পর সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, বিশ্বজুড়ে বহু দক্ষ ট্রেডার থাকলেও সঠিক মূলধনের অভাবে তাঁরা নিজেদের কৌশল কাজে লাগাতে পারেন না। সেই আর্থিক ব্যবধান দূর করতেই ফান্ডেডনেক্সটের জন্ম। প্ল্যাটফর্মটিকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে।

২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট মূলত ফিনটেক গ্রুপ ‘নেক্সট ভেঞ্চারস’-এর একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। বর্তমানে বিশ্বজুড়ে ১৭০টির বেশি দেশে বিস্তৃত তাদের সেবা। নেক্সট ভেঞ্চারসের অধীন পোর্টফোলিওতে ‘এফএনমার্কেটস’ নামের একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউসও আছে। সংযুক্ত আরব আমিরাতে মূল সদর দপ্তর হলেও মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় রয়েছে এদের আঞ্চলিক কার্যক্রম বা অপারেশনাল হাব। আর এর মূল ব্যাক-অফিস হাব হিসেবে ভূমিকা রাখছে বাংলাদেশ।

বাংলাদেশে ‘নেক্সট বাংলাদেশ লিমিটেড’ পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের আইটি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর পাশাপাশি নেক্সট ভেঞ্চারস ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিও অর্জন করেছে। 

২০২৬ সালের জুনে প্রকাশিত ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০ (মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চল) তালিকায় ২০০টির বেশি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল ফান্ডেডনেক্সট। একই সাথে ফিনটেক ক্যাটাগরিতে এটিই ছিল তালিকার সর্বোচ্চ স্থান অর্জনকারী প্রতিষ্ঠান। ডেলয়েটের ইএমইএ টেকনোলজি ফাস্ট ৫০০ তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১১তম, যেখানে চার বছরে ফান্ডেডনেক্সটের রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখ করা হয় ৪ হাজার ৫৫৩ দশমিক ০২ শতাংশ। এর আগে ২০২৫ সালে এটি ‘গ্লোবাল প্রপ ফার্ম অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিল।
অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত