‘সুরক্ষিত আগামী’র প্রত্যয়ে দেশব্যাপী যাত্রা শুরু আকিজ ক্যাবলস শোরুমের

যায়াদি রিপোর্ট

অর্থনীতি

‘সুরক্ষিত আগামী’ গড়ার প্রত্যয়ে দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের

2026-10-05T16:37:22+06:00
2026-10-05T16:37:22+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
‘সুরক্ষিত আগামী’র প্রত্যয়ে দেশব্যাপী যাত্রা শুরু আকিজ ক্যাবলস শোরুমের
যায়াদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম  
ছবি-যাযাদি
‘সুরক্ষিত আগামী’ গড়ার প্রত্যয়ে দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড (৩ অক্টোবর) দেশের গুরুত্বপূর্ণ ৮টি স্থানে একযোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ ক্যাবলস শোরুম।

প্রথম পর্যায়ে মিরপুর, নবাবপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, মাদারীপুর, খুলনা ও বরিশালে আকিজ ক্যাবলস শোরুম চালু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল মার্কেটগুলোতে আকিজ ক্যাবলস-এর উপস্থিতি আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি গ্রাহক, রিটেইলার, ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়িক অংশীদাররা আরও সহজে ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

দেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরের আকিজ ক্যাবলস শোরুমটি ৪ঠা অক্টোবর সকাল ১১টায় আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান, শেখ শামীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, রিটেইলার, ইলেকট্রিশিয়ানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে আকিজ ইলেকট্রিক্স এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড-এর বিসনেস হেড, মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, “আমাদের কাছে ‘সুরক্ষিত আগামী’ শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের প্রতিটি উদ্যোগের মূল ভাবনা। দেশের গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল মার্কেটগুলোতে আকিজ ক্যাবলস-এর উপস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকের কাছে নিরাপদ ও নির্ভরযোগ্য বৈদ্যুতিক সমাধান পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। নতুন শোরুমগুলোতে গ্রাহকরা আকিজ ক্যাবলস-এর বিভিন্ন পণ্য সরাসরি দেখতে পারবেন, পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য বেছে নিতে পারবেন।”

নতুন এই শোরুম কার্যক্রমের মাধ্যমে আকিজ ইলেকট্রিক্স এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড দেশব্যাপী আকিজ ক্যাবলস-এর বিক্রয় ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি সংযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

নিরাপদ ও নির্ভরযোগ্য বৈদ্যুতিক সমাধানের মাধ্যমে প্রতিটি ঘর ও স্থাপনায় আস্থার সংযোগ তৈরি করে ‘সুরক্ষিত আগামী’ গড়ার প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চায় আকিজ ক্যাবলস ।

  বিষয়:   আকিজ ক্যাবলস  সুরক্ষিত  দেশব্যাপী 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত