পরশুরামের বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

সারাদেশ

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ থেকে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত গভীর

2026-10-10T12:06:30+06:00
2026-10-10T12:06:30+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পরশুরামের বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পিএম  
ছবি-যাযাদি
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ থেকে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে  বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এছাড়া পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বাদশা, পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপনসহ বাজার কমিটির সভাপতি ও সম্পাদকরা ঘটনাস্থলে উপস্থিত হন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।
  বিষয়:   পরশুরাম  বাজার  বক্সমাহমুদ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত