ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের ইসলামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।একই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকের

2026-10-10T18:48:39+06:00
2026-10-10T18:48:39+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম  
ছবি-যাযাদি
জামালপুরের ইসলামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
একই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে শতাধিক তরুণ শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) বিকালে ইসলামপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সাফল্যকে সম্মান, স্বপ্নকে করি জয়-মেধার দীপ্তিতে আলোকিত হোক ভবিষ্যৎ, শিক্ষার্থীর সাফল্যে গড়ুক সমৃদ্ধ জাতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানো হয়।

ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক মোরাদুজ্জামান মোরাদ এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ কুমার পাল গুরুদাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের সমন্বয়ক রাফিয়ান জামান বিশাল ও মোঃ মিন্টু মিয়া। এ সময় পরিষদের সমন্বয়ক নুসরাত জাহান রোমানা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদকের কুফল ও এর সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর। এ সময় উপস্থিত শতাধিক তরুণ শিক্ষার্থী মাদক থেকে দূরে থাকার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ইসলামপুরকে নিয়ে ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার রচিত একটি গান পরিবেশন। গানটি উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সৈয়দ মাসুদ রাজার চিত্রনাট্য ও পরিচালনায় মাদকবিরোধী সচেতনতা বিষয়ক একটি শর্টফিল্ম প্রদর্শন করা হয়। শর্টফিল্মটি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি প্রদান, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ওয়ার্ল্ড ভিশন, এপোলো হাসপাতাল, সূর্যমুখী বিদ্যাপীঠ, কনফিডেন্স চাইল্ড কেয়ার স্কুল ও গুরুদাস প্রিন্টার্স।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত