বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে রেইনস প্রকল্পের ২০২৬-২৭ বৎসরে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ

2026-10-11T16:05:19+06:00
2026-10-11T16:05:19+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম  
ছবি-যাযাদি
জামালপুরের বকশীগঞ্জে "রেইনস " প্রকল্পের ২০২৬-২৭ বৎসরে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পরিকল্পনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

কর্মপরিকল্পনা অনুষ্ঠানে রেইনস প্রকল্প ও পুষ্টি কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলম। 

পুষ্টি কর্মপরিকল্পনায় বিভিন্ন ইউনিয়নের মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মীরা ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

জনজীবনে পুষ্টির গুরুত্ব ও কিভাবে পুষ্টির ঘাটতি পূরণ করা যায় তা নিয়ে ২০২৬-২৭ বৎসরের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 

বিশেষ করে শিশুদের পুষ্টির ওপর জোর দিতে বলা হয়। 

এসময় গ্রুপ ভিত্তিক পর্যালোচনা ও পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অংশগ্রহণ কারীরা।
  বিষয়:   বকশীগঞ্জ  েইউনয়িন  মাল্টি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত