রাজাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২

রাজাপুর প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অসীম বিশ্বাস (৪৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০

2026-10-11T16:40:47+06:00
2026-10-11T16:40:47+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২
রাজাপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম  
ছবি: যাযাদি
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অসীম বিশ্বাস (৪৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে, সোহেল আকন (৩৫) নামের আরেক ব্যক্তির ডোপ টেস্টের ফল পজিটিভ আসায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অসীম বিশ্বাস ওই এলাকার মৃত বজেন্দ্র নাথ মিত্রের ছেলে। তাকে বাড়ির সামনের রাস্তা থেকে আটক করা হয়। সোহেল আকনের বাড়ি লেবুবুনিয়া এলাকায়। তিনি মৃত মান্নান আকনের ছেলে।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, সোহেল আকনের ডোপ টেস্টের ফল পজিটিভ পাওয়া গেছে। অন্যদিকে, অসীম বিশ্বাসের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গাজাসহ আটক করা হয়। অন্যজনের ডোপ টেস্টের ফল পজিটিভ আসায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
  বিষয়:   রাজাপুর  ঝালকাঠি  মাদকবিরোধী অভিযান  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত