গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. অপু মাঝি (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার

2026-10-16T21:11:10+06:00
2026-10-16T21:11:10+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম  
ছবি-যাযাদি
বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. অপু মাঝি (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ছালেক মাঝি।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৮৩) সঙ্গে একটি মোটরসাইকেলের (বরিশাল-ল-১১-৯৭২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অপু মাঝি ঘটনা স্থলে নিহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাঁর মরদেহ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, এ দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি।

দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত