ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির আর্থিক অনুদান

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরের মোট ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ঘোড়াঘাট পৌর বিএনপি ও

2026-10-17T20:24:05+06:00
2026-10-17T20:24:05+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির আর্থিক অনুদান
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরের মোট ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রতিটি মন্দিরের প্রতিনিধির হাতে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান প্রমূখ। 

এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত