প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি-যাযাদি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজন ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দুটি পূজামণ্ডপের আয়োজক কমিটিকে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি পৌরসভার ঐতিহ্যবাহী পাটবাড়ি ও কাগজপুকুর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় যুবদলের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
পরিদর্শনকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিতে বসবাস করে আসছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও নাগরিক হিসেবে সবার অধিকার সমান। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সহসভাপতি তবিবুর রহমান তবি এবং কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী,বেনাপোল অরো বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলীএ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।