মদনে এমপি লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান

2026-10-20T01:09:55+06:00
2026-10-20T01:09:55+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে এমপি লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:০৯ এএম  
ছবি- যাযাদি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার— এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে মদন উপজেলার দুস্থ ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরভিত্তিক শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মদন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. এ. কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ, মদন পৌর বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান চন্দন এবং সাধারণ সম্পাদক জনাব শেখ আব্দুল কাদির।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যাতে সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারে সেজন্যই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবরের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও গরিব-অসহায়, দুস্থদের হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি তুলে দেন অতিথিবৃন্দ।

  বিষয়:   মদন  নেত্রকোণা  বাবর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত