সাতকানিয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আগামী

2026-10-23T14:44:01+06:00
2026-10-23T14:44:01+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতকানিয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম  
আহ্বায়ক সাকিবুল ইসলাম নিবিল ও সদস্য সচিব সিফাত ভূঁইয়া
জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি  অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সাকিবুল ইসলাম নিবিলকে আহ্বায়ক এবং সিফাত ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ বিন করিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব, ইব্রাহিম আলী ও সরওয়ার আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব গোলাম রব্বানি নোমান, যুগ্ম সদস্য সচিব আতিফ আহমেদ ও ইস্তেসারুল করিম রাহি, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ওমর ফারুক ফারাবী।

এছাড়া প্রধান সংগঠক করা হয়েছে সামি চৌধুরীকে। সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান শাহারিয়া, তানিম আহমেদ ও রিয়াদুল ইসলাম কফিল।

অনুমোদনপত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
  বিষয়:   সাতকানিয়া  ছাত্রশক্তি  আহ্বায়ক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত