ষাট বছর পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম

কালচার

ছয় দশকেরও বেশি সময় ধরে জনসম্মুখে প্রদর্শিত না হওয়া ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম অবশেষে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে।মঙ্গলবার

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T16:29:01+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
কালচার
ষাট বছর পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৪:২৯ পিএম (প্রিন্ট সংস্করণ)
ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশকেরও বেশি সময় ধরে জনসম্মুখে প্রদর্শিত না হওয়া ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম অবশেষে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। 
মঙ্গলবার হংকংয়ে চিত্রকর্মটি দেখতে শত শত মানুষ সারিবদ্ধভাবে দাড়ান। নিউ ইয়র্কে সোথেবির নিলামের আগে এটি প্রদর্শন করা হয়। আগামী ১৮ নভেম্বরের নিলামে চিত্রকর্মটির দাম প্রায় ১৮ কোটি ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই নিলামের মাধ্যমে উচ্চ মূল্যের শিল্প কর্মের বাজারের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ তৈরি হবে। বৃহত্তর অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও বিরল ও অত্যন্ত মূল্যবান শিল্প কর্ম কেনার প্রতিযোগিতায় সংগ্রাহকদের আগ্রহ অব্যাহত রয়েছে।

১৮৯০ সালের মে মাসে আকা Chataigniersenfleurs বা ‘ফুলে ফুলে সুশোভিত চেস্টনাট গাছ’ ভ্যান গঘের জীবনের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। ফ্রান্সের আভের-সুর-ওয়াজ গ্রামে জীবনের শেষ সময়ে তিনি চিত্র কর্মটি আকেন। প্রায় দুই মাস পর, মাত্র ৩৭ বছর বয়সে সেখানেই তার মৃত্যু হয়।

নিউ ইয়র্কে সোথেবির আধুনিক ও সমকালীন শিল্পকলা বিভাগের কর্মকর্তা স্কট নিচেল বলেন, নিলামে চিত্র কর্মটি ভ্যান গঘের কোনো শিল্প কর্মের সর্বোচ্চ বিক্রয় মূল্যের নতুন রেকর্ড গড়তে পারে।
নিচেল বলেন, ‘এটি শিল্পীর সৃষ্টিশীলতার এমন একটি পর্যায়ের কাজ, যখন তার মধ্যে অসাধারণ আশাবাদ, উন্মত্ত প্রাণশক্তি, উদ্দীপনা, আবেগ ও রঙের প্রাচুর্য লক্ষ্য করা যায়।’

সাঁ-রেমি-দ্য-প্রোভঁসের একটি মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পর ভ্যান গঘ আভের-সুর-ওয়াজে জীবনের শেষ সময় কাটান। ওই সময়ে আকা তার চিত্র কর্ম খুব কমই বাজারে আসে। এ কারণে আসন্ন নিলামটি শিল্প কর্মের সংগ্রাহক, জাদুঘর ও বিনিয়োগকারীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

চিত্র কর্মটি দেখতে চায়নার দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেন থেকে প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ করে হংকংয়ে আসেন ৫০ বছর বয়সি শিল্পপ্রেমী লি শানশান।
তিনি বলেন, ‘এই চিত্র কর্মটির কথা আমি আগে কখনো শুনিনি। তাই নিজের চোখে এটি দেখতে চেয়েছিলাম।’
চিত্র কর্মটিতে ফুলে ফুলে সুশোভিত একটি বিশাল চেস্টনাট গাছ দেখা যায়। গাছটির বিস্তৃত ফুলে ভরা শাখাপ্রশাখা ছবিটির মূল আকর্ষণ। দীর্ঘদিন জনসম্মুখে প্রদর্শিত না হওয়া ১২টি শিল্প কর্মের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হবে। ওই সংগ্রহে পল সেজান ও ক্লদ মোনের মতো শিল্পীদের কাজও রয়েছে।

সেপ্টেম্বরের শেষ দিকে লন্ডনে সোথেবি প্রথমবারের মতো এই সংগ্রহের পাচটি শিল্প কর্ম প্রদর্শন করে। সেগুলোর মধ্যে ছিল সেজানের Arlequin এবং মোনের Lejardindes Tuileries।

১৮৯০ সালের জুলাইয়ে ভ্যান গঘের মৃত্যুর পর Chataigniersenfleurs চিত্র কর্মটি তার ভাই থিওর কাছে যায়। পরে এটি থিওর বিধবা স্ত্রী ইয়োহানা ভ্যান গঘ-বঙ্গার এবং তাদের ছেলে ভিনসেন্ট উইলেমের মালিকানায় আসে।

পরবর্তী সময়ে চিত্র কর্মটির মালিক হন জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার। তিনি এস. ফিশার প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা। এরপর চিত্রকর্মটি আমেরিকার গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক এবং ক্যাপিটল রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা জর্জ বাডি ডি সিলভার সংগ্রহে যায়।

১৯৫৩ সালে সংগ্রাহক হ্যারিয়েট হ্যারিস-জোনাস চিত্র কর্মটি কেনেন। তার সংগ্রহের শিল্প কর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো যে নিউ ইয়র্কের মেট্রপলিটন মিউজিয়াম অফ আর্ট তার ফিফথ এভিনিউয়ের এপার্টমেন্টে এসব শিল্প কর্ম দেখার জন্য পৃষ্ঠপোষকদের পরিদর্শনের ব্যবস্থা করেছিল।

১৯৭৫ সালে শিল্প কর্ম ব্যবসায়ী প্রতিষ্ঠান উইল্ডেনস্টাইনের কাছ থেকে ব্লাকিয়ের পরিবার চিত্র কর্মটি কিনে নেয়। সূত্র : 
সামা টিভি

কালচার- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত