প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ১০:৪৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবিবাংলাদেশে বুঝি মুভির ব্যবসা একেবারেই লাটে উঠেছে। নব্বইয়ের দশকে রাজশাহী ইউনিভার্সিটির সত্য ঘটনা ও ক্যাম্পাসের স্মৃতিনির্ভর গল্প নিয়ে নির্মিত মুভি ‘চিরকুট’। তবে দুর্ভাগা মুভিটি দর্শক টানতে পারছে না নিজ ভূমিতেই । দর্শক না থাকায় রাজশাহীর একটি সিনেপ্লেক্সে টানা দুই দিন মুভিটির প্রদর্শনী বাতিল হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের বিভাগীয় প্রধান (এইচওডি) মেহেদি হাসান। তিনি বলেন, ‘পূজার ছুটির কারণে টিকেট বিক্রি হয়নি। এ কারণে গত দুই দিন মুভিটির প্রদর্শনী চালানো সম্ভব হয়নি। তবে কিছু টিকেট বিক্রি হচ্ছে। ছুটি শেষে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের প্রদর্শনী চালানোর আশা করা হচ্ছে। এভাবেই প্রমোশন করা হচ্ছে।’
এর আগে মেহেদি হাসান জানিয়েছিলেন, মুভিটি থেকে পাওয়া আয় দিয়ে প্রেক্ষাগৃহের নিয়মিত ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তার মতে, পর্যাপ্ত প্রচারণার অভাবে ‘চিরকুট’ প্রত্যাশিত দর্শকের কাছে পৌছাতে পারেনি। ‘চিরকুট’ পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরিচালকের স্ত্রী আজিজুন মিম। আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, কাজী নওশাবা আহমেদ ও সুমন পাটোয়ারীসহ অনেকে।