পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

কালচারাল রিপোর্ট

কালচার

মারা গেছেন ঢাকাই সিনেমার পরিচালক বি এইচ নিশান। ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টায় তিনি মৃত্যুবরণ করেন। আরেক সিনেমা পরিচালক বদিউল

2026-10-26T00:00:00+06:00
2026-10-25T21:58:12+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
কালচার
পরিচালক বি এইচ নিশান মারা গেছেন
কালচারাল রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৯:৫৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
পরিচালক বি এইচ নিশান

মারা গেছেন ঢাকাই সিনেমার পরিচালক বি এইচ নিশান। ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টায় তিনি মৃত্যুবরণ করেন। আরেক সিনেমা পরিচালক বদিউল আলম খোকন খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়াত বি এইচ নিশানের জানাজার নামাজ রবিবার  বেলা ১১-৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। 
তবে এই পরিচালকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 
দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমায় পরিচালক হিসেবে কাজ করা বি এইচ নিশানের উল্লেখযোগ্য মুভির মধ্যে রয়েছে- ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’। 

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ রচনার ক্ষেত্রেও যুক্ত ছিলেন তিনি। প্রয়াত চিত্রনায়ক সুপারস্টার মান্না অভিনীত জনপ্রিয় মুভি ‘লাল বাদশা’র কাহিনী ও সংলাপ রচনাতেও বি এইচ নিশানের সম্পৃক্ততা ছিল। 
বাংলা সিনেমায় নিজের কাজ দিয়ে ঢালিউডে নিজের স্বকীয়তা তুলে ধরেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মুভি অঙ্গনে তৈরি হয়েছে শোকের আবহ।  

কালচার- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত