প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ৪:২৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবিফ্যাশন দুনিয়ায় আলোচনার তোলপাড় কেন্দ্রে কাইলি জেনার। ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে বহুমূল্য ‘ফ্যান্টাসি ব্রা’ পরে র্যাম্পে হেটেছেন এই আমেরিকান স্টার। প্রায় পাচ কোটি ডলার মূল্যের এই বিশেষ অন্তর্বাস পরে নজর কেড়েছেন তিনি। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬১৯ কোটি টাকা।
তবে প্রশ্ন উঠেছে, ভিক্টোরিয়াস সিক্রেটের এই ঐতিহ্যবাহী পোশাকের জন্য কাইলিকেই কেন বেছে নেয়া হলো? এর ব্যাখ্যা দিয়েছেন ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা এডাম সেলম্যান। ভোগ ম্যাগাজিনকে তিনি জানান, কাইলি কেবল ফ্যাশন কিংবা টেলিভিশনের জগতেই সীমাবদ্ধ নন; সংস্কৃতি ও বিনোদনের নানা ক্ষেত্রেই তার প্রভাব রয়েছে। আর এই বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে ভিক্টোরিয়াস সিক্রেটের জমকালো আয়োজনের মিল রয়েছে বলে মনে করেন তিনি।
এডাম সেলম্যানের ভাষায়, কাইলি নিজের আলাদা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছেন, যা খুব কম মানুষই করতে পারেন। বিপুল সংখ্যক অনুসারী ও জনপ্রিয় সংস্কৃতিতে তার প্রভাবের কারণেই তাকে এই বিশেষ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। তার মতে, পরিচিত ‘ফ্যান্টাসি ব্রা’কে এক জন প্রত্যাশিত মডেলের বদলে কাইলির মতো স্টারের মাধ্যমে উপস্থাপন করা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা।
২০২৬ সালের ১৮ অক্টোবর আমেরিকার ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে সনি পিকচার্স স্টুডিওতে অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শো। সেখানেই ২৯ বছর বয়সী কাইলি জেনারকে দেখা যায় এই বিশেষ পোশাকে র্যাম্পে হাটতে।
ফ্যান্টাসি ব্রাটির আনুমানিক মূল্য পাচ কোটি ডলার, যা এ পর্যন্ত তৈরি সংস্করণগুলোর মধ্যে সবচেয়ে দামি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে চার হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। মাঝখানে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের একটি হলুদ হীরা, যার আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ ডলার।
পোশাকটি তৈরি করতে ১৫ জন কারুশিল্পী এক হাজার ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। এর ওজন প্রায় চার পাউন্ডের সামান্য কম। বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব এন্ড কোংয়ের সঙ্গে যৌথভাবে নকশা করা হয়েছে এবারের ফ্যান্টাসি ব্রা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো।