প্লেব্যাকে ফিরছেন মনির খান

কালচারাল রিপোর্ট

কালচার

একটা সময় গেছে ঢাকাই মুভিতে পুরুষ কণ্ঠী গান মানেই ছিল বাদশাহ বুলবুল আর মনির খান। তার দীর্ঘ এক যুগের ওপর

2026-10-24T00:00:00+06:00
2026-10-23T22:47:52+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
কালচার
প্লেব্যাকে ফিরছেন মনির খান
কালচারাল রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ১০:৪৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
মনির খান

একটা সময় গেছে ঢাকাই মুভিতে পুরুষ কণ্ঠী গান মানেই ছিল বাদশাহ বুলবুল আর মনির খান। তার দীর্ঘ এক যুগের ওপর তারা অলিখিত নিষিদ্ধ হয়ে গেলেন গত ফ্যাসিস্ট সরকারের কারসাজিতে। বঞ্চিত হলো মুভির অগণন দর্শক তাদের গান থেকে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের ততো দিনে মুভির ব্যবসাও প্রায় লাটে উঠেছে। ফলে প্লেব্যাকেও খরা চলছে বলতে গেলে।

এরই মধ্যে সরকারও পরিবর্তন হয়ে গেল। এবার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আবারো মুভির গানে ফিরলেন এই গায়ক। ‘আলো’ নামের একটি মুভির জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মেহেদী হাসানের পরিচালনায় গানটির কথা লিখেছেন কবির বকুল।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর মুভির গানে ফিরতে পেরে আনন্দিত মনির খান।
এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘অনেক দিন পর মুভির গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি, নতুন এই গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।’

মনির খানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আধুনিক গানের পাশাপাশি মুভির গানেও রয়েছে তার ব্যাপক পরিচিতি।
মুভিতে গান গেয়ে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিচ্ছেন এই শিল্পী।

কালচার- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত