আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশেও ‘ক্লেফেইস’

কালচারাল ডেস্ক

কালচার

আন্তর্জাতিকভাবে শুক্রবার মুক্তি পেল ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর মুভি ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও

2026-10-24T00:00:00+06:00
2026-10-23T22:47:25+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
কালচার
আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশেও ‘ক্লেফেইস’
কালচারাল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ১০:৪৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
সুপারহিরো-হরর মুভি ‘ক্লেফেইস

আন্তর্জাতিকভাবে শুক্রবার মুক্তি পেল ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর মুভি ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে মুভিটি।

জেমস ওয়াটকিন্স পরিচালিত এ মুভিতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি একি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। 
ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। সে নিজের চেহারা বদলে অন্য মানুষের রূপ ধারণ করতে পারে। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের এক জন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা তিনি।

ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় স্টারে পরিণত হন। কিন্তু এক জন স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কর্মকাণ্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। যখন তার আশপাশের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন।

চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে। শেষ পর্যন্ত তার জীবনে প্রতিশোধের আকাঙ্ক্ষা ভয়ংকর রূপ নেয়।

এটি সাধারণ সুপারহিরো একশন মুভি নয়। মুভিটির মূল আকর্ষণ হরর ও বডি হরর যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে ভয় ও আতঙ্কের উৎস হিসেবে দেখানো হয়। যেমন- মুখ গলে যাওয়া বা বিকৃত হওয়ার মতো দৃশ্য, শরীরের আকৃতি পরিবর্তনের অস্বস্তিকর অভিজ্ঞতা, মানসিক বিপর্যয় ও প্রতিশোধের অন্ধকার দিক, বৈজ্ঞানিক পরীক্ষা থেকে সৃষ্ট ভয়াবহ পরিণতি।

পরিচালক জেমস ওয়াটকিন্স এবং চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যুক্ত হওয়া মুভিটিকে বিশেষভাবে আলোচনায় এনেছে। ডিসি কমিকসের একটি তুলনামূলক কম পরিচিত ভিলেনকে নিয়ে প্রচলিত সুপারহিরো ফর্মুলার বাইরে গিয়ে হরর মুভি নির্মাণই এর বড় বৈশিষ্ট্য।

মুভিটি দর্শকদের কাছে আকর্ষণীয় হতে পারে যেসব কারণে তা হলো- নতুন ধরনের ডিসি মুভি : ব্যাটম্যানের পরিচিত জগতের চরিত্র হলেও গল্পের কেন্দ্র একশন নয়, আতঙ্ক ও মানসিক পরিবর্তন। চরিত্রনির্ভর গল্প : এক জন মানুষের সৌন্দর্য, পরিচয় ও মানবিকতা হারানোর বেদনাদায়ক যাত্রা। ভিজুয়াল ইফেক্ট ও মেকআপ : ক্লেফেইসের শরীর ও মুখের রূপান্তর পর্দায় কতটা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়, সেটি দর্শকদের আগ্রহের বড় কারণ।
মুভিটির ট্রেলার এবং লস এঞ্জেলেসে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড পৃমিয়ার হয়। এরপর থেকে এটি মুভিপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কালচার- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত