নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক

2026-10-24T20:01:10+06:00
2026-10-24T20:01:10+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০১ পিএম  
ছবি-যাযাদি
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই রুম্মান ও এএসআই জসিমসহ নলছিটি থানা পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাজিব সিকদারকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযান শেষে আটক রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ নলছিটি থানায় নেওয়া হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত