কালীগঞ্জে মাদকবিরোধী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে মাদকবিরোধী

2026-10-25T17:30:18+06:00
2026-10-25T17:30:18+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালীগঞ্জে মাদকবিরোধী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম  
ছবি-যাযাদি
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি এম. মুরসালিন পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অসৎ সঙ্গ, পারিবারিক অসচেতনতা, হতাশা ও সামাজিক অবক্ষয়সহ নানা কারণে তরুণরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে।

এ সময় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে সংগঠনের সদস্যরা এলাকার সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
  বিষয়:   কালীগঞ্জ  মাদকবিরোধী  লিফলেট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত