পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার সমান—এমন মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন

2026-10-26T16:22:49+06:00
2026-10-26T16:22:49+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম  
ছবি-যাযাদি
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার সমান—এমন মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উনাইনপুরায় ‘মৈত্রী ও সম্প্রীতির আলোয় কেটে যাক সব অন্ধকার’ স্লোগানে আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে। সমাজে সংখ্যাগুরু ও সংখ্যালঘুর বিভেদ তৈরি না করে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা ও সহনশীলতা বাংলাদেশের ঐতিহ্য। কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের অবহেলিত বা অসহায় মনে না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বিশ্বাসের বন্ধন দৃঢ় করে। তাই শান্তি ও সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভদন্ত রতনানন্দ থেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বকুল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক তাপস কুমার দে এবং শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশের সভাপতি মাস্টার শ্যামল কান্তি দে।

অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবকে কেন্দ্র করে উনাইনপুরায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষপর্বে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
  বিষয়:   পটিয়া  এনাম  প্রবারণা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত