চলতি বছরে ১ লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশ পাঠানোর পরিকল্পনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন চলতি বছরই এক লাখ দক্ষ আনসার

2026-10-26T20:13:31+06:00
2026-10-26T20:19:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চলতি বছরে ১ লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশ পাঠানোর পরিকল্পনা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৮:১৯ পিএম 
ছবি-যাযাদি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন চলতি বছরই এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।দেশের ৬০ লাখ আনসার সদস্যকে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সিঙ্গাপুর, মালদ্বীপ, কসোভা, মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মহাপরিচালক। এ সময় তাঁরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতা ও প্রশিক্ষণে হস্তশিল্প বাসবে প্রকল্প বিক্রয় কেন্দ্র তাঁত প্রকল্প পরিবেশন করেন মান সরেজমিনে পরিদর্শন করেন।

মহাপরিচালক বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের চাহিদা, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান যাচাই-বাছাই করা হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কাজের অনুমোদন ও কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের নির্ধারিত কাজের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জনশক্তি রপ্তানির পরিধি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে।

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আনসার সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত