প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি-যাযাদি রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার কামারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আবু সাঈদ। তিনি কামারপাড়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী। জানা গেছে, তিনি সকল প্রকার বালাইনাশকের খুচরা বিক্রেতা হলেও অবৈধভাবে সার সংগ্রহ করে বিক্রি করছিলেন।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আক্তার।