সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫

2026-08-25T15:45:09+06:00
2026-08-25T15:45:09+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম  
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।

সভায় গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, গচ্ছাবিল হেডকোয়ার্টার আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফরিদা পারভিন সুলতানা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আলী, গুইমারা থানার এসআই আইয়ুব আলী, মানিকছড়ি থানার এসআই এস এম সাদ্দাম হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, সাংবাদিক ও দুই উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার পাহাড়ি এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম, মাদকদ্রব্য, চোরাচালান, খুন, অপহরণ ও সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

এছাড়া যানবাহনে এলইডি লাইট ব্যবহারের কারণে সৃষ্ট দুর্ঘটনার ঝুঁকি, পার্বত্য এলাকার মানুষের মানবাধিকার সুরক্ষা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়েও সভায় আলোচনা করা হয়।

জোন কমান্ডার সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে দায়িত্বশীলতার সঙ্গে বিষয়গুলো মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে পাহাড়ে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত