রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাদেশ

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে রাঙ্গামাটি রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ

2026-09-08T17:48:09+06:00
2026-09-08T17:48:09+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম  
রাজস্থলীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে আলোচনা সভায় অতিথি বৃন্দ।
‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে রাঙ্গামাটি  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  উপজেলা  নির্বাহী কর্মকর্তার  সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ  হাসান।

এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘Literacy for People, the Planet and Prosperity ’—বাংলায় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ২০২৬ সালে দিবসটির ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আজগর আলী খান, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, ডা, নাজিম উদ্দীন,  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসফ আলী, সরকারি  উচ্চ বিদ্যালয়রর প্রধান শিক্ষক এমদাদউল্ল,   জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, ওসি এল এসডি আশিষ ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান সহ সাংবাদিক হাবীবুল্ল্যাহ মিজবা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,  তথ্য আপা লুই মারমা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা ও কর্মদক্ষতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

আলোচনা সভায় উপজেলা  প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  বিষয়:   রাজস্থলী  স্বাক্ষরতা  রাঙ্গামাটি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত