নড়াইলে সর্বজনীন পেনশন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজনেস

‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বজনীন পেনশন মেলা ২০২৬ ও মতবিনিময় সভা নড়াইল জেলায়

2026-09-08T00:00:00+06:00
2026-09-08T21:49:43+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিজনেস
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৯:৪৯ পিএম (প্রিন্ট সংস্করণ)
‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বজনীন পেনশন মেলা ২০২৬ ও মতবিনিময় সভা নড়াইল জেলায় অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, নড়াইল ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের পার্লামেন্ট মেম্বার বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। প্রেস রিলিজ
বিজনেস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত