বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন ১ নভেম্বর

যাযাদি রিপোর্ট

বিজনেস

তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে প্রথম ধাপে আট জেলার ৬৪টি উপজেলায় ১৮ হাজার ৪৪৪টি

2026-10-25T00:00:00+06:00
2026-10-25T15:40:38+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিজনেস
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন ১ নভেম্বর
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৩:৪০ পিএম (প্রিন্ট সংস্করণ)

তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে প্রথম ধাপে আট জেলার ৬৪টি উপজেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলায় এ কর্মসূচিতে আবেদনের সুযোগ পাবেন তরুণ উদ্যোক্তারা। 
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ধাপে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়। এ জেলায় আবেদন করেছেন পাচ হাজার ৩৫১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরে আবেদন জমা পড়েছে দুই হাজার ৭৪৫টি। এ ছাড়া নওগাঁয় দুই হাজার ৪৫৬টি, ঝিনাইদহে দুই হাজার ১৯১টি, হবিগঞ্জে এক হাজার ৫৫২টি, ভোলায় এক হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি এবং ফেনীতে এক হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের সুযোগ তৈরি করতে কর্মসূচিটির প্রথম ধাপ চালু করা হয়। এ ধাপে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত আট জেলার সব উপজেলার তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। পরবর্তী ধাপে আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। নিজ নিজ উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় এ আবেদন জমা দেয়া যাবে। আবেদন করতে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরমটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ কর্মসূচির নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই এ কর্মসূচির লক্ষ্য। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



বিজনেস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত