স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিরোধী দল কোথায় ছিল: এ্যানী

বিজনেস

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরস্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিরোধী দল কোথায় ছিল, সেই প্রশ্ন তুলেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T18:15:41+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিজনেস
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিরোধী দল কোথায় ছিল: এ্যানী
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৬:১৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিরোধী দল কোথায় ছিল, সেই প্রশ্ন তুলেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল আয়েশা হাই স্কুল মাঠে লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ্যানী চৌধুরী বলেন, ‘বিরোধী দলের ছাত্রসংগঠন কিছু বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছিল, তারা ছাত্রলীগ করত। কার সঙ্গে কার আতাত ছিল, তা জাতি জানে। ফ্যাসিস্টদের সঙ্গে মিলে তারা ১৭৩ দিন হরতাল-অবরোধ করেনি।’

অনুষ্ঠানে দত্তপাড়া ইউনিয়নের দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের জেলা কর্মকর্তা আনোয়ার পাশা, চিকিৎসক ডা. বি কে দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠনসহ অন্যরা।

বিজনেস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত