প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ৩:৪১ পিএম (প্রিন্ট সংস্করণ)

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি তিন হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সবজি বীজ, সরিষা বীজ, বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক। বাগবাড়ী, গাবতলীর সরকারি শহিদ জিয়া ডিগৃ কলেজ আয়োজিত অনুষ্ঠানে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মাঝে উক্ত কৃষি উপকরণ সমূহ বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ