লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

2026-09-14T15:01:39+06:00
2026-09-14T15:01:39+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম  
লক্ষীপুরে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইলকোর্ট পরিচালনা
লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঔষধের দোকানে আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ঔষধ প্রশাসন, লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. অজিউল্লা এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানে আইনবহির্ভূত কার্যক্রম ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   লক্ষীপুর  ওষুদ  মোবাইল কোর্ট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত