হাবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কার্যক্রম

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও

2026-09-15T13:49:14+06:00
2026-09-15T13:49:14+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
হাবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কার্যক্রম
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম  
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল-এ ছাত্রদলের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কার্যক্রম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে উক্ত কর্মসূচি শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি মো. এহেসানুল কবির অর্ণব,সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হাসান ও সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রুকু। এছাড়াও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতার অংশ হিসেবে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও এর আশপাশের এলাকারসমূহ  পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন। সেইসাথে ক্যাম্পাস সংলগ্ন বাঁশের হাট বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাঁদের মাঝে সচেতনতামূলক কথা বলেন।

 হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহেসানুল কবির অর্ণব বলেন, আমাদের সুষ্ঠুভাবে বসবাসের জন্য পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ দরকার। আমাদের বসবাসের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন না হলে দূর্গন্ধ,রোগজীবাণু  ছড়াবে।সেইসাথে বদ্ধ পানিতে মশার জন্ম হবে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সে লক্ষ্যে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।আমাদের নিজ নিজ পরিবেশ নিজেরা পরিস্কার রাখলে এবং পরিস্কার রাখতে সহযোগিতা করলে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ। আমরা যদি নিজেদের কাজ নিজেরা করি তাহলে অনেক কাজই সহজভাবে সম্পন্ন হবে। কোথাও কোনো কাজ বিরত থাকবে না।

সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা জানান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন। সেই লক্ষ্যে আমরাও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজ করেছি।আমাদের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করেছি,লিফলেট বিতরণ করেছি।সকলে আমাদের কাজকে ইতিবাচকভাবে নিয়েছেন এবং সাড়া দিয়েছেন। ভবিষ্যতেও হাবিপ্রবি ছাত্রদল নিরাপদ ও পরিবেশ সম্মত ক্যাম্পাস বিনির্মাণে কাজ করবে।

শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত