প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী শাকিল

যাযাদি রিপোর্ট

শিক্ষা

নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে মেধা ও অদম্য পরিশ্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম

2026-09-16T10:26:32+06:00
2026-09-16T10:26:32+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী শাকিল
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ এএম  
শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে মেধা ও অদম্য পরিশ্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। তবে পড়াশোনা শেষ করার পর চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ঘুরলেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছিলেন না শাকিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর উদ্যোগে সেই অপেক্ষার অবসান হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন। শাকিলকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, শাকিলের চাকরির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় শাকিলের চাকরির ব্যবস্থা করেন।

আজন্ম দৃষ্টিহীন হলেও শাকিল মেধা ও পরিশ্রমের মাধ্যমে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। দৃষ্টিহীনতার কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।


  বিষয়:   প্রধানমন্ত্রী  চাকরি  রাবি 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত